হোম > শিক্ষা

আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ

স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পছন্দের যেকোনো বিষয়ে বিনা খরচে অধ্যয়ন করতে পারবেন।

আবাসন খরচ, বিমান খরচ, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য ভাতা, গবেষণা ভাতা, ভ্রমণ ভাতা, আবাসন ব্যবস্থাসহ নানা সুযোগ-সুবিধা থাকছে। 

আগ্রহী প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলাফলের অধিকারী হতে হবে। আইইএলটিএসে ভালো স্কোর থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

উল্লেখ্য, আরব আমিরাতের আমির খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৭ সালে খলিফা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ওয়ার্ড র‍্যাঙ্কিংয়ে ১৮৩তম স্থান অর্জন করে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা