পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তোতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির সুযোগ রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বৃত্তি দেওয়া হবে।
আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এসব বৃত্তি দেওয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করবে।
১৯১১ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পোর্তো পর্তুগালের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এর প্রধান কার্যালয় পোর্তো শহরে। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে। শিক্ষার্থীসংখ্যার দিক থেকেও এটি পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউনিভার্সিটি অব পোর্তোর অবস্থান ২৭১তম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা পোর্তো শহরের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
বৃত্তির ধরন অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন আর্থিক ও শিক্ষাসহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে:
ইউনিভার্সিটি অব পোর্তোতে বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বৃত্তিগুলো হলো:
দেশি-বিদেশি উভয় ধরনের শিক্ষার্থী এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে বৃত্তির ধরন অনুযায়ী যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে। সাধারণভাবে আবেদনকারীদের ইউনিভার্সিটি অব পোর্তোর কোনো স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। ভালো একাডেমিক ফলাফল বা উল্লেখযোগ্য শিক্ষাগত সাফল্য থাকতে হবে।
নির্বাচিত বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও পূরণ করতে হবে। কিছু বৃত্তির ক্ষেত্রে আর্থিক প্রয়োজনের প্রমাণ দিতে হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাক্রমের ভাষায় দক্ষতা থাকতে হবে। সাধারণত ইংরেজি বা পর্তুগিজ ভাষায় দক্ষতা প্রয়োজন হতে পারে।
প্রথমে যে বৃত্তির জন্য আবেদন করতে চান, সেটির যোগ্যতা ও শর্ত দেখে নিতে হবে। বৃত্তির ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রও আলাদা হতে পারে। এরপর ইউনিভার্সিটি অব পোর্তোর সরকারি ওয়েবসাইটে গিয়ে বৃত্তি-সংক্রান্ত তথ্য দেখতে হবে। নির্দিষ্ট বৃত্তির আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য সেখানেই পাওয়া যাবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন করার আগে সব তথ্য ও কাগজপত্র ঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করবে। বিস্তারিত দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ইউনিভার্সিটি অব পোর্তোর ২০২৭ সালের বৃত্তির আবেদনের নির্দিষ্ট শেষ সময় উল্লেখ করা হয়নি। বৃত্তির ধরন অনুযায়ী সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বৃত্তির সর্বশেষ তথ্য ও আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে দেখে নিতে হবে।