হোম > শিক্ষা

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খানের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক তানজিমউদ্দিন খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক তানজিমউদ্দিন খানের ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান। এই বিষয়ে জানতে অধ্যাপক তানজিমউদ্দিন খানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান। এরপর তিনি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেন।

ইউজিসি সূত্র জানায়, সংস্থাটির অধীনে পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পে সমন্বয়কারী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যাপক তানজিমউদ্দিন খান সম্প্রতি সমালোচনার মুখে পড়েন। প্রকল্পটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দাতা সংস্থা বিশ্বব্যাংকও। এ ছাড়া বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে হিট প্রকল্পে অনিয়মের বিষয়টি তুলে ধরে। এরপর থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে- এমন গুঞ্জন চলছিল।

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের সুযোগ

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

স্কলারশিপ: প্রোফাইল গোছানো থেকে সফল আবেদন

৪২ কর্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

ঢাবিতে আর্থিক অনিয়মে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার হাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্ব

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: নতুন নিয়মে বদলাবে থাকার সময় বাড়বে আনুষ্ঠানিকতা

মুখস্থ নয়, সফলতার চাবিকাঠি স্মার্ট কৌশল