হোম > শিক্ষা

স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। এবার স্কলারশিপ নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ এল। বাংলাদেশ, চীন ও ব্রুনেইয়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। 

‘গ্রেট’ স্কলারশিপ’-এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এই স্কলারশিপের জন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। এক বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। 

আগ্রহীদের স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে। ইংরেজিতে দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে  ন্যূনতম ৬.৫ পেতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯০ স্কোর তুলতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা