হোম > শিক্ষা

কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে শিগগির পদক্ষেপ নেওয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: আজকের পত্রিকা

দেশের শিক্ষাব্যবস্থায় কোচিং-বাণিজ্য একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে দ্রুত সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। শুধু বৃত্তি নয়, সার্বিকভাবে কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ৷ এটি একটি বড় সমস্যা। কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে। শিগগির এর পাইলটিং শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি-সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এবারের বৃত্তি পরীক্ষা গত বছর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে পরীক্ষাটি তারা নিতে পারেনি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কতজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে, তা পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।

বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয় বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার অনেকগুলো উন্নয়ন প্রকল্প, যেমন দৃষ্টিনন্দন প্রজেক্ট এবং পিডিপি ফাইভ হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, নকশা পরিবর্তন এবং ফার্নিচার পরিবর্তনের মতো বড় কাজ করা হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

গোল্ডেন জিপিএধারীরা পাবে ল্যাপটপ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পৌনে ১১ লাখ আবেদন, ছাড়াল গত দুই বছরের হিসাব

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবন্ধ যেভাবে লিখবেন

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

‎এইচএসসিতে পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

ডুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

ঢাবিতে এক্সিকিউটিভ এমআইটি কোর্সে ভর্তি, আবেদন শেষ ১৮ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আসন নিশ্চিত করার প্রস্তুতি যেমন হবে