হোম > শিক্ষা

চলতি ও আগামী বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর (২০২২) এবং আগামী বছর (২০২৩) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর আমরা রোল-আউটে যাচ্ছি। কিন্তু আগামী বছর ক্লাস এইট যাবে না। পরের বছর যাবে। তার পরও জেএসসি পরীক্ষা নেওয়ার একেবারেই সুযোগ নেই।’ 

দীপু মনি বলেন, ‘পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই আমরা সনদ দেব।’ 

নতুন কারিকুলামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ থাকবে না।’

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ