হোম > শিক্ষা

‎এসএসসি ও সমমানে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় মাত্র ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি।

‎আজ সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎এ দিকে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৩৪। ‎‎

আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

‎চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে, চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে। ‎

‎এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী। ‎

আরও পড়ুন:

এসএসসিতে পাস ও জিপিএতে এগিয়ে ঢাকা বোর্ড

এসএসসি ও সমমানের ফল: পাসের হার কমে ৬২%, ফলাফলে এগিয়ে মেয়েরা

‎এসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পরীক্ষার্থী

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ কমেছে ২২ হাজার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে ৪টি ভুল ধারণা

ঢাবি হল ক্যানটিন: খাবারে পোকা, ব্লেড, কেঁচো—শাস্তিতেও নেই পরিবর্তন

এসএসসির ফল জানা যাবে যেভাবে

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক: ঝরে পড়ার হার বাড়ছে