হোম > শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

শিক্ষা ডেস্ক

ছবি: এআই

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় একটি শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) শিক্ষার্থীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভালো ফল ও পরীক্ষার স্কোর গুরুত্বপূর্ণ হলেও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থী খোঁজে, যাঁরা নিজেদের লক্ষ্য, অভিজ্ঞতা এবং নির্দিষ্ট কোর্স বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। আর সে কাজটিই করে একটি ভালো এসওপি।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে এসওপিকে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু একজন শিক্ষার্থীর নম্বরপত্র বা সনদের বাইরে গিয়ে তাঁর ব্যক্তিত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভর্তি-সংশ্লিষ্টদের ধারণা দেয়।

এসওপি কী?

স্টেটমেন্ট অব পারপাস বা এসওপি হলো একটি আনুষ্ঠানিক প্রবন্ধ, যেখানে আবেদনকারী নিজের শিক্ষাজীবনের পটভূমি, পেশাগত লক্ষ্য, ভবিষ্যৎ লক্ষ্য এবং নির্দিষ্ট কোনো কোর্স বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কারণ তুলে ধরেন। এটি ভর্তি কমিটির কাছে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি কী অবদান রাখতে পারেন, তা তুলে ধরে।

পারসোনাল স্টেটমেন্টের সঙ্গে এসওপির কিছু মিল থাকলেও দুটির উদ্দেশ্য ভিন্ন। পারসোনাল স্টেটমেন্টে ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুপ্রেরণার বিষয়টি বেশি গুরুত্ব পায়। অন্যদিকে এসওপিতে গুরুত্ব দেওয়া হয় শিক্ষাগত অর্জন, পেশাগত লক্ষ্য এবং নির্বাচিত প্রোগ্রামের সঙ্গে আবেদনকারীর সামঞ্জস্যের ওপর। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো ৮০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে এসওপি লিখতে বলে।

যেভাবে লিখবেন শক্তিশালী এসওপি

একটি ভালো এসওপি হলো অর্জনের পাশাপাশি সুসংগঠিত ও অর্থবহ একটি গল্প। শুরুতে নিজের আগ্রহের উৎস, শিক্ষাজীবনের যাত্রা এবং পড়াশোনার বিষয় বেছে নেওয়ার পেছনের প্রেরণা তুলে ধরা যেতে পারে।

পরবর্তী অংশে উল্লেখ করতে হবে শিক্ষাগত সাফল্য, গবেষণা বা প্রকল্পে অংশ নেওয়া, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। পাশাপাশি কেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সটি বেছে নেওয়া হয়েছে, সেটিও স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণার সুযোগ, পাঠ্যক্রম বা বিশেষ সুবিধার বিষয়গুলো এখানে উল্লেখ করা যেতে পারে।

এসওপিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার লক্ষ্যও পরিষ্কারভাবে তুলে ধরা জরুরি। বিশ্ববিদ্যালয় জানতে চায়, নির্বাচিত কোর্সটি আবেদনকারীর ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার ভাবনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

যেসব ভুল এড়িয়ে চলবেন

যথাযথ গবেষণা ছাড়া একই ধরনের বা সাধারণ এসওপি লেখা অনেক শিক্ষার্থীর একটি নিয়মিত ভুল। ভর্তি কমিটি এমন আবেদনকে বেশি গুরুত্ব দেয়, যেখানে বিশ্ববিদ্যালয় ও কোর্স সম্পর্কে স্পষ্ট ধারণার প্রতিফলন থাকে।

অন্যের লেখা নকল করা, অর্জন অতিরঞ্জিতভাবে তুলে ধরা কিংবা অপ্রয়োজনীয় জটিল ভাষা ব্যবহারও এড়িয়ে চলা উচিত। বিশ্ববিদ্যালয়গুলো মৌলিকতা ও সততাকে গুরুত্ব দেয়। তাই আন্তরিক ও বাস্তব অভিজ্ঞতার বর্ণনা অনেক সময় চটকদার ও কৃত্রিম লেখার চেয়ে বেশি কার্যকর হয়।

আবেদন জমা দেওয়ার আগে এসওপিটি কয়েকবার পড়ে দেখা জরুরি। ব্যাকরণ, বাক্যগঠন, ভাষার প্রবাহ ও তথ্যের সামঞ্জস্য যাচাই করে নেওয়া উচিত। প্রয়োজনে শিক্ষক, পরামর্শক বা অভিজ্ঞ কারও মতামত নেওয়া যেতে পারে।

সুচিন্তিত ও পরিপাটি একটি এসওপি শুধু আবেদনকে শক্তিশালী করে না, বিদেশের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনাও বাড়িয়ে দেয়।

সূত্র: এনডিটিভি

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং করবে অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে

জার্মানিতে ক্যারিয়ার: জেনে নিন ওয়ার্ক ভিসার খুঁটিনাটি