হোম > শিক্ষা

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে এসকে গ্লোবাল বৃত্তি

শিক্ষা ডেস্ক

কোরিয়া ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

এশিয়ার অন্যতম শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ কোরিয়া ইউনিভার্সিটি ‘এসকে গ্লোবাল স্কলারশিপ’ ঘোষণা করেছে। ২০২৬ শিক্ষাবর্ষে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার আধুনিক শিক্ষাব্যবস্থা ও সমৃদ্ধ সংস্কৃতিতে যাঁরা স্নাতকোত্তর সম্পন্ন করতে আগ্রহী, তাঁদের জন্য এই বৃত্তিটি এক সুবর্ণ সুযোগ হতে পারে। এই প্রোগ্রামটির বিশেষত্ব হলো, যাঁরা বর্তমানে স্নাতক বা আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শেষ বর্ষে অধ্যয়ন করছেন, তাঁরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত কোরিয়া ইউনিভার্সিটি দেশটির অন্যতম প্রাচীন, বৃহৎ এবং মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি তার একাডেমিক ঐতিহ্য, মাননিয়ন্ত্রণ এবং শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্ববিদ্যালয়টি গবেষণাধর্মী শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে অসংখ্য কোর্স অফার করছে।

সুযোগ-সুবিধা

কোরিয়া ইউনিভার্সিটি এসকে গ্লোবাল স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় একটি আর্থিক প্যাকেজ নিয়ে এসেছে। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বা ফুল-ফান্ডেড স্কলারশিপ। যার অর্থ হলো একজন নির্বাচিত শিক্ষার্থীকে তাঁর পড়াশোনার জন্য কোনো ব্যক্তিগত খরচ বহন করতে হবে না। এই বৃত্তির আওতায় নিজ দেশ থেকে কোরিয়ায় যাওয়া এবং কোর্স শেষে দেশে ফেরার রাউন্ড-ট্রিপ বিমান টিকিট সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি এবং সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে পর্যাপ্ত জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

এই বৃত্তির জন্য আবেদনের প্রথম শর্ত হলো প্রার্থী এবং তাঁর পরিবারের কারও দেশটির নাগরিকত্ব থাকা যাবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অথবা বর্তমানে স্নাতক পর্যায়ের শেষ বর্ষে অধ্যয়নরত থাকতে হবে। ভাষাগত দক্ষতার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ স্বচ্ছ একটি নীতিমালা অনুসরণ করছে। ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের জন্য প্রার্থীর আইইএলটিএস স্কোর কমপক্ষে ৫.৫ হতে হবে। তবে যেসব শিক্ষার্থী তাদের পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি ভাষায় সম্পন্ন করেছেন, তাঁদের ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের জন্য আলাদা কাগজপত্র জমা দিতে হবে না।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীকে প্রথমে কোরিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফরমটি পূরণ করতে হবে। পাশাপাশি, নিজের বৈধ পাসপোর্টের একটি কপি এবং ব্যক্তিগত ও পেশাগত অর্জনের বিস্তারিত বিবরণসহ একটি আধুনিক সিভি সংযুক্ত করতে হবে। একাডেমিক যোগ্যতার প্রমাণ হিসেবে স্নাতক পর্যায়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট জমা দিতে হবে। একজন শিক্ষকের কাছ থেকে সংগৃহীত সুপারিশপত্র অবশ্যই থাকতে হবে। একটি শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে প্রার্থীর লক্ষ্য ও পরিকল্পনার প্রতিফলন থাকবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধীনে সেমিকন্ডাক্টর ও ন্যানো সিস্টেমস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইন্টিগ্রেটেড সার্কিটস, সিগন্যাল প্রসেসিং ও মাল্টিমিডিয়া, কন্ট্রোল, রোবোটিকস ও সিস্টেমসের মতো চাহিদাসম্পন্ন বিষয়গুলোতে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে কনডেন্সড ম্যাটার ফিজিকস, এলিমেন্টারি পার্টিকেল (হাই-এনার্জি) ফিজিকস, ননলাইনার ডাইনামিকস ও বায়োফিজিকসে অধ্যয়নের সুযোগ রয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে বেশ কিছু বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৬।

ইংরেজিতে অনর্গল কথা বলার ১৫টি নিয়ম (পর্ব-৬)

শিল্প ও উৎপাদন প্রকৌশলে কেন পড়বেন

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকছে: শিক্ষামন্ত্রী

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৫ দিনের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

ইউজিসি চেয়ারম্যান হচ্ছেন ঢাবির সহ-উপাচার্য মামুন আহমেদ

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম