হোম > শিক্ষা

ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

পাভিয়া বিশ্ববিদ্যালয়, ইতালি

ইউরোপের প্রাচীন শিক্ষার ঐতিহ্য ও আধুনিক গবেষণার সমন্বয়ে গড়ে ওঠা ইতালির স্বনামধন্য পাভিয়া বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক গবেষকদের জন্য উন্মুক্ত করেছে দারুণ সুযোগ ‘সিআইসিওপিএস (CICOPS) স্কলারশিপ ২০২৬’। উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক ব্যক্তিদের জন্য এটি একটি সম্পূর্ণ অর্থায়িত স্বল্পমেয়াদি গবেষণা কর্মসূচি।

সিআইসিওপিএস স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সময় তাঁরা অভিজ্ঞ অধ্যাপকদের সঙ্গে সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এতে তাঁরা একাডেমিক দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

যেসব সুবিধা থাকছে

  • যাওয়া-আসার বিমানভাড়া
  • আবাসনব্যবস্থা
  • দৈনিক খাবার সুবিধা
  • স্বাস্থ্যবিমা
  • জীবনযাপনের জন্য ভাতা

সিআইসিওপিএস বৃত্তি কী

পাভিয়া বিশ্ববিদ্যালয় এবং ইডিআইএসইউ যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে থাকে। এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশের একাডেমিক ও গবেষকদের ইতালিতে এনে পারস্পরিক গবেষণা সহযোগিতা বাড়ানো। প্রতিবছর সীমিতসংখ্যক স্কলারশিপ দেওয়া হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত সংখ্যা মাত্র ছয়টি স্কলারশিপ।

গবেষণার সময় ও মেয়াদ

নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন—৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ এবং ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জীবনবিজ্ঞান
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান

কারা আবেদন করতে পারবেন

  • বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (শিক্ষকতা বা গবেষণা ক্ষেত্র)
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা একাডেমিক পেশাজীবীরা আবেদন করতে পারবেন
  • ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না

আবেদনপ্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ শর্ত

এ বৃত্তির জন্য আবেদন করতে চাইলে প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র পাঠাবেন। সেই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। যাঁদের সঙ্গে অধ্যাপকদের সরাসরি যোগাযোগ নেই, তাঁরা সিআইসিওপিএস অফিসে ই-মেইলের মাধ্যমে গবেষণা প্রস্তাব পাঠিয়ে সম্ভাব্য সহযোগিতা চাইতে পারেন। এরপর অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। বিস্তারিত জানতে দেখুন l ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়:

আগামী ১০ জুন, ২০২৬।

প্রাথমিক বিদ্যালয়: ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

‎সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনছে সরকার

নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

অংশীজনেরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

এসএসসির পর সময়কে কীভাবে কাজে লাগাবে

ঢাবি নিয়ে মন্তব্য: বিতর্কের মুখে বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের