হোম > শিক্ষা

জাপানে স্টাডি সাপোর্ট বৃত্তি নিয়ে পড়ুন

শিক্ষা ডেস্ক

জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬। এ ছাড়া জাপানের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর চারজন সফল আবেদনকারীকে ৩ লাখ ইয়েন দেওয়া হবে।

উন্নত গবেষণার সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ—এসবের সমন্বয়ে জাপান এখন বিশ্বের শিক্ষার্থীদের কাছে একটি কাঙ্ক্ষিত গন্তব্য। প্রতিবছর বিশ্বের হাজার হাজার শিক্ষার্থীর মতো বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী জাপানে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পা বাড়াচ্ছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করে।

সুযোগ-সুবিধা

  • নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেবে
  • শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান পাওয়া যাবে
  • জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে, যা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করে।

সুযোগ-সুবিধা

  • নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেবে
  • শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান পাওয়া যাবে
  • জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ
  • আর্থিক সুবিধা হিসেবে থাকছে ৫ লাখ জাপানিজ ইয়েন (প্রোগ্রামভেদে পরিবর্তনশীল)

আবেদনের যোগ্যতা

এপ্রিল-মে ২০২৬ সেশনে দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবেজাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবেইংরেজি ও জাপানিজ—দুই ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে লিঙ্কেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’