হোম > শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের মাঝামাঝি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।

আজ শুক্রবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

কামাল উদ্দিন হায়দার বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

‘আশা করছি, আগামী মাসের মাঝামাঝি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সে হিসাবে ফলের অপেক্ষায় রয়েছে সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

মহাসচিবের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক: উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস

বড় হয়ে বেকার থাকবে, এমন শিশুদের প্রাথমিকেই চিহ্নিত করার সুপারিশ যুক্তরাজ্যে

নানা কর্মসূচিতে বিইউপিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন জবি অধ্যাপক

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

‎প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে না, লটারিতেই ভর্তি: শিক্ষা মন্ত্রণালয়

প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাইয়ের স্পিরিটে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা পালনের আহ্বান ডুয়েট ভিসির

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের জন্য জাবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার