হোম > শিক্ষা

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ হওয়ার মতো সব ধরনের যোগ্যতাই বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ কান্ট্রি। সেই রিসোর্স আমাদের রয়েছে, সেই মেধা রয়েছে। আমাদের সে প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। শুধু এটাকে মেটারিঅ্যালাইজ (বাস্তবায়ন) করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে।

আজ মঙ্গলবার ‘বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাত, শিক্ষার্থীর ভবিষ্যৎ, নীতিগত সংস্কার ও জাতীয় উন্নয়নের দিকনির্দেশনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর এক অভিজাত হোটেলের বলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

সব সময় তুলনামূলক সর্বোত্তমকে অনুকরণের প্রতি ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই যে আমার একটা শব্দ আছে না? নকল! আমি নকল করব তাদের– যারা ভালো করেছে। আমি কি দেখি নাই আমাদের মতো দেশ মালয়েশিয়া কীভাবে এই পর্যায়ে এসেছে? সেই নকল করব!’

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

ঢাবির দুই অনুষদে নতুন ডিন

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তশিক্ষা বোর্ড

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জার্মানিতে উচ্চশিক্ষা: সাংবাদিকতায় আগ্রহীদের জন্য বৃত্তির সুযোগ

ডিআইএর প্রতিবেদন: ‘সিটি অ্যালাউন্সের’ নামে লুটপাট সিটি কলেজে

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জাবিতে এমএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসে ভর্তি পরীক্ষা ৩ আগস্ট