হোম > শিক্ষা

১১ আগস্ট কাওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে দাবি করা হয়েছে সেটি সত্য নয়। 

আজ বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমকে পরিষ্কার করেছে মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট বুধবার থেকে দেশের সব কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা সত্য নয়। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশের আগেই বৃত্তির ফল ওয়েবসাইটে, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

‎প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের ৩ কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১১ পুরস্কার পেল অনিরুদ্ধ