হোম > শিক্ষা

ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন করতে হবে: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া তরুণদের ফিরে এসে দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে।

আজ সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বাইরে গিয়ে উচ্চ শিক্ষিত হবে এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবে। এসে দেশ সেবায়, মানবতার সেবায় কাজ করবে। সেভাবেই আমাদের দেশের উন্নয়ন হবে।’

এডুকেশন এক্সপোতে পাকিস্তানের মোট ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধন ঘোষণার পর এডুকেশন এক্সপো পরিদর্শন করে পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করেন মন্ত্রী।

পাকিস্তান আল্লামা ইকবাল স্কলারশিপের আওতায় আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে পরীক্ষার মাধ্যমে বাছাই করে ৭৪ বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয়েছে। তাঁরা এখন পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত। বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগে পাশাপাশি তাঁরা মাসিক ৪০ হাজার টাকা বৃত্তি বাবদ পাচ্ছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করায় পাকিস্তানকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষা খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি ছিলেন।

ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

বাংলাদেশ-পাকিস্তানের বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ‎এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে আরটিপি বৃত্তির সুযোগ

ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর ৭টি সহজ উপায়

বিইউপিতে নবীন শিক্ষার্থীদের বরণ

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন, র‍্যাগিং হলে ব্যবস্থা

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল প্রাং

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ শিক্ষার্থী

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি প্রক্টর