উদ্ভূত পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত তাইশেবা তাসনীম সিরাজ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।