হোম > শিক্ষা

শর্ত সাপেক্ষে ৫ অক্টোবর ঢাবির হল খোলার সুপারিশ

প্রতিনিধি, ঢাবি

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে চূড়ান্ত করা হবে। 

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল বাছিরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। 

অধ্যাপক আকরাম বলেন, 'এক ডোজ টিকা নেওয়ার শর্তে অনার্স চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদর জন্য হল খোলার সুপারিশ করেছি। ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা, বিশ্ববিদ্যালয় মেডিকেলে করোনা টেস্ট করার ব্যবস্থা এবং যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জাতীয় পরিচয়পত্র করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে বুথ স্থাপন করার সুপারিশ করা হয়।'

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’