হোম > শিক্ষা

ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর কার্যকর করতে প্রথমে মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্বের প্রতি অঙ্গীকারে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি-৪)’ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক এ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অধ্যাপক রাকিবুল হক বলেন, সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জুনিয়র শিক্ষকদেরও পরামর্শ ও নতুন ধারণা গ্রহণে উন্মুক্ত থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শুধু ট্রেইনার নন। আপনারা মেন্টর, রোল মডেল এবং পরিবর্তনের কারিগর।’ অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে পাঠদান ও শিখনের মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এ উদ্যোগের আওতায় বেশ কিছু মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তাঁদের সঙ্গে নিয়ে সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫,০০০ শিক্ষকের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নে কাজ করবে হিট প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অব একাডেমিক অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। আরও বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গত ২৪ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে পাঠ্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

ইস্টার্ন ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আমন্ত্রণ, মৌখিক সম্মতি রাষ্ট্রপতির

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে