হোম > শিক্ষা

জাবিতে এমএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসে ভর্তি পরীক্ষা ৩ আগস্ট

শিক্ষা ডেস্ক

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস কোর্সের ষষ্ঠ ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই সকাল ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রার্থীর বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা অথবা পরিবেশ-সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম সিজিপিএ ৩.০০ অর্জন করতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ৩ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডিআইএর প্রতিবেদন: ‘সিটি অ্যালাউন্সের’ নামে লুটপাট সিটি কলেজে

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

টরন্টো ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পড়ার সুযোগ

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

বৃত্তির আবেদনের কাগজপত্র গোছাবেন যেভাবে

ইংরেজি চর্চা: ইংরেজিতে Connectors-এর ব্যবহার (পর্ব–২)