হোম > শিক্ষা

থানায় পুড়ে গেছে প্রশ্নপত্র, এইচএসসির স্থগিত পরীক্ষা ১১ আগস্ট হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের স্থগিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে না।

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার সরকার বলেন, থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে না। পরীক্ষা শুরুর পরবর্তী তারিখ শিগগির জানানো হবে। 

এদিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অপর এক আদেশে ট্রেজারি/থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার গোপনীয় মালামাল অক্ষত আছে কি না তা জানাতে অফিস আদেশ জারি করেছে। 

অফিস আদেশে বলা হয়, ট্রেজারি/থানায় সংরক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার গোপনীয় মালামাল অক্ষত অবস্থায় আছে কি না এবং না থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। 

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দফায় দফায় স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। সর্বশেষ ১ আগস্ট জানানো হয়, ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরপর নতুন সময়সূচিও প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়