হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২৬৩ ছিনতাইকারী চিহ্নিত, বিশেষ অভিযানে ৪৪ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরীতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তালিকাভুক্তদের মধ্যে ইতিমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অপরাধ পুরোপুরি নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে নিয়ন্ত্রণের মধ্যে এনে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।’

এসএমপি কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। বিশেষ করে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, ‘সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। তাই এখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড, ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সিলেটে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট চলছে

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার