হোম > সারা দেশ > সিলেট

৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

সিলেট সংবাদদাতা 

আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ৩০ এপ্রিল সিলেটে আসছেন তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সশরীরে এসে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে কর্মসূচিটি চালু করা হবে। মূলত তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনাই এই উদ্যোগের লক্ষ্য।’

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতিমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।’

আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থা। এই স্টেডিয়াম দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী প্রমুখ।

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড, ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সিলেটে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট চলছে

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ রোগী হাসপাতালে ভর্তি