হোম > সারা দেশ > সিলেট

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

গতকাল রোববার রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের খবর পায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনার পর সার্ভার রুমে ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড, ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সিলেটে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট চলছে

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ রোগী হাসপাতালে ভর্তি