হোম > অপরাধ > রংপুর

রংপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ৭

প্রতিনিধি, রংপুর 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সাতজন পথচারীকে মারপিট করে আহত করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত চারজন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর হাজীপাড়া গ্রামের স্বাধীন মিয়া (২২) ও সজীব মিয়া (২৩) মোটরসাইকেলযোগে ঠাকুড়াদহ খামাত পাড়া দিয়ে যাওয়ার পথে রাস্তার ওপর কয়েকটি ছাগল শুয়ে ও কয়েকটি লোক বসে থাকা দেখতে পায় ৷ এতে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে স্বাধীন ও সজীব লোকদের রাস্তা থেকে সরে যেতে বললে তাঁরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। একপর্যায়ে তাঁরা স্বাধীন ও সজীবকে মারপিট করে। 

খবর পেয়ে স্বাধীন ও সজীবকে উদ্ধার করতে তাঁদের স্বজন মাজিদুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (৪৫), লাল মিয়া (৪৫), আরিফুল (২৫) ও আক্তারুজ্জামান (৩৫) ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁরাও স্থানীয়দের মারধরের শিকার হয়। এ সময় এদের ২টি মোবাইল ফোন ও টাকা প্রতিপক্ষরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। 

আহত সাতজনের মধ্যে গুরুতর আহত মাজিদুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (৪৫), লাল মিয়া (৪৫), আরিফুল (২৫) গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্বাধীন বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ