হোম > অপরাধ > রংপুর

দেহব্যবসার অভিযোগে মা ও দুই মেয়েকে এলাকা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে এক মধ্যবয়সী নারী ও তাঁর দুই মেয়ের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাঁদের এলাকা থেকে উচ্ছেদের জন্য আলোচনা সভা করেন। 

বৈঠকে স্থানীয়রা জানান, ওই নারী ও তাঁর দুই মেয়ে অনেক দিন থেকে দেহ ব্যবসা করেন। এর আগেও দেহ ব্যবসার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করেছিলেন। সাজা শেষে আবারও তাঁরা সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও জানান তাঁরা। 

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমরা বাড়ি বিক্রি করে আগামী ৩০ আগস্টের মধ্যে চলে যাব। 

সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মোছা ছাবিয়া সুলতানা বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই দেহ ব্যবসার অভিযোগ আছে। ওই নারী তাঁর বাড়টি আমার কাছে বন্ধক রেখেছেন। যদি তাঁরা সম্মানের সহিত বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যান, তাহলে বাড়ির দলিল কোনো টাকা পয়সা ছাড়াই তাঁদের হাতে তুলে দেব। আমি চাই না আমার এলাকায় কেউ দেহ ব্যবসা করুক। এলাকা থেকে তাঁদের উচ্ছেদে আমি এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতা করব। 

৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, সবাই সহযোগিতা করলে এ ওয়ার্ডকে দেহ ব্যবসা ও মাদকমুক্ত করতে পারব। 

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল

এমপির বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ: গ্রামবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করলেন সাবেক ছাত্রশিবির নেতা

রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চান কলি রানী

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-দাদার, এনআইসিইউতে ছোট্ট বন্ধন

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড