হোম > অপরাধ > রাজশাহী

নারী ছিনতাইকারীর ছুরিকাঘাতে জুয়েলারি মালিক আহত

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে এক জুয়েলার্সের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কণিকা খাতুন (১৯) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে ‘মিঠু জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে আহত জুয়েলার্সের মালিক মোস্তাফিজুর রহমান ওরফে মিঠু জোয়ার্দ্দারকে (৫৪) প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত তরুণী বাজারের ‘মিঠু জুয়েলার্স’ নামের দোকানে গিয়ে স্বর্ণের চেন কিনতে চান। তাঁকে চেনটি দেখানোর সুযোগে কিছুক্ষণ পর হঠাৎ সে দৌড়ে পালানোর চেষ্টা করলে জুয়েলার্সের মালিক মিঠু জোয়ারদার তরুণীর হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় তরুণী একটি ধারালো চাকু দিয়ে জুয়েলারি মালিক মিঠু জোয়াদ্দারের পেটে আঘাত করে। এতে মিঠু জোয়াদ্দার গুরুতর আহত হন। এসুযোগে তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে গুরুতর আহত মিঠু জোয়ার্দ্দারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তরুণীর বয়স ও সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তার পরিচয় ও ঠিকানা প্রকাশ করতে চাচ্ছি না। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ৬ মাস আগে কণিকা খাতুনের বিয়ে হয়েছে। এবার সে বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর পরিবার থেকে দাবি করা হয়েছে সে কিছুটা মানসিক অস্থিরতায় রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড