হোম > অপরাধ > খুলনা

চৌগাছায় এক বাড়ি থেকে ৪ নারীকে উদ্ধার, গ্রেপ্তার ৩

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পাচারের সময় একটি বাড়ি থেকে চার নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁদের দুজন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, একজন ধামরাই ও একজন শরিয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। গতকাল শনিবার তাঁদের উদ্ধার করে র‍্যাব-৬-এর সিপিসি-৩ যশোর শহরের টহলদল। 

উদ্ধারের সময় পাচারকারী চক্রের তিন সদস্য—আকবর আলী (৫০), তাঁর স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ছেলে বাবুল হোসেনকে (২৬) আটক করা হয়। তাঁরা শহরের পাঁচনমনা গ্রামের বাসিন্দা। 

উদ্ধারকৃত চারজনের মধ্যে একজন নারী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেছেন, তাঁরা অত্যন্ত গরিব ও অসহায়। বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে দুই ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। তাঁরা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলেন। গত ৭ ডিসেম্বর রাতে একজন আশুলিয়া-নবীনগর থেকে তাঁদের বাসে উঠিয়ে দেন। ৮ ডিসেম্বর ভোর ৫টায় যশোরের পালবাড়ি পৌঁছে একটি হোটেলে তাঁরা অপেক্ষা করেন। সেখান থেকে বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ হলে তাঁদের পরামর্শে ইজিবাইকে করে চৌগাছা পৌঁছালে বাবুল তাঁর বাড়িতে নিয়ে তাঁদের আটকে রাখেন। আন্দুলিয়া সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর কথা বললে ভয় পেয়ে তাঁরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। র‍্যাবের টহল দল সংবাদ পেয়ে শনিবার রাত ২টা ৪০ মিনিটে বাবুলের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। 

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘পাচারের জন্য একটি বাড়িতে আটকে রাখা চার নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামি ও উদ্ধারদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আসামিদের কারাগারে পাঠানো হবে এবং উদ্ধারদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে