হোম > অপরাধ > ঢাকা

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১২

মিরপুর (ঢাকা) প্রতিবেদক

রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকসহ ১২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গতকাল বেলা সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর মডেল এবং দারুস সালাম থানাধীন এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে র‍্যাব-৪। এ সময় ১৯ কেজি গাঁজা, ৩ হাজার ৫৯০টি ইয়াবা বড়ি, ১৯ বোতল বিদেশি মদ, ৬ ক্যান বিয়ার এবং ১৩টি মোবাইল সেটসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অলি গাজী (৩২), মো. স্বপন খাঁ (৩৬), মো. আরমান (৩৩), মো. পাপ্পু (২৬), মো. আব্দুল করিম (২০), মো. শাহরুক (২০), মো. গিয়াস উদ্দিন (২৮), সৈয়দ হোসেন (২৮), ননি জীবন চাকমা (৪০), শফিকুল ইসলাম ইমরান (২৩), মো. পাভেল (২৫), মো. আলমগীর (২২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন ধরে পারস্পরিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।   

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’