হোম > অপরাধ > ঢাকা

পচা কাজ বলে ঘুষ নিচ্ছেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

রাজবাড়ী প্রতিনিধি

‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ এমন কথা বলে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার। আজ বুধবার বিকেলে এই প্রতিবেদকের কাছে ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও এসেছে।

ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার অফিসের চেয়ারে বসে আছে। তাঁর সামনে চেয়ারে বসে আছে তিনজন বৃদ্ধ আর একজন যুবক দাঁড়িয়ে আছে। এর মধ্যে একজন বৃদ্ধের হাতে কিছু টাকাও রয়েছে। সেই টাকাগুলো বাবুল চন্দ্রের দিকে ধরে রেখেছে। সে সময় বাবুল চন্দ্রের দিকে এক ব‍্যক্তিকে আসতে দেখা যায়। তাঁকে দেখে বাবুল বলেন, ‘সকাল বেলা কি পচা কামডা নিয়ে আইছো?’ পাশে থাকা ব‍্যক্তিটি বলছে, না বাবু পচা না এইগুলো করে দিতে হবে।’ এই কথার পর ওই বৃদ্ধের হাত থেকে টাকা নেন বাবুল চন্দ্র। এ সময় ওই ব্যক্তি আরও বলেন, ‘আরও দেবেনে মুরব্বি মানুষ আমি আছি না।’

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, এই বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড