হোম > অপরাধ > ঢাকা

বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল ও মুড়ি উৎপাদন কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বন্দরের গোকুলদাশ বাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানের শুরুতেই আবিদ অ্যান্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুলা ভেঙে দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ৮০ হাজার টাকা। একই এলাকায় সাব্বির কেমিক্যাল ওয়ার্কসের মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানার মালিককে পুলিশ আটক করেছে। পার্শ্ববর্তী আরও একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তিতাসের সোনারগাঁও বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম অভিযানের বিষয়ে বলেন, ওই তিনটি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন চালাচ্ছিল। প্রতি মাসে তাঁরা কমপক্ষে ৩-৪ লাখ টাকার গ্যাস চুরি করে আসছে। এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উপমহাব্যবস্থাপক আরও বলেন, পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড