পয়লা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের শাহবাগ স্টেশন আংশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে।
আজ সোমবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারা দিন বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।