হোম > সারা দেশ > ঢাকা

রোম থেকে এল ৫৪ কেজি রুপার তৈজসপত্র, বিমানবন্দরে জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম হতে আসা দেড় কোটি টাকা মূল্যের ৫৪ কেজি ওজনের রুপার তৈরি তৈজসপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া তুরস্ক থেকে আসা ঔষধ, গুয়াংজু থেকে আগত মোবাইল ফোন জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোম হতে বিজি-২৫৬ ফ্লাইটে বিমানবন্দরে আগত যাত্রীর লাগেজ তল্লাশি করে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৫৪ কেজি ওজনের রুপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

অপর দিকে তুরস্ক থেকে টিকে-৭১২ ফ্লাইটে আগত যাত্রীর লাগেজ স্ক্যান করে ঔষধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে লাগেজ ইনভেনটরি করে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ঔষধ জব্দ করা হয়; যার বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

এ ছাড়া কাতার হতে কিউআর-৬৩৮ ফ্লাইটে আগত তিন যাত্রীর নিকট হতে ১৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

তা ছাড়া চীনের গুয়াংজু থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আগত দুই যাত্রীর নিকট হতে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ আটক করা হয়েছে।

জব্দ করা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টম হাউসে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা দেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, অর্থ পাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।

কাস্টমস গোয়েন্দা ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, নিয়ন্ত্রণে নামছে ডিএমপি

হেরোইন রাখার দায়ে ২ জনের যাবজ্জীবন

‎ডেমরায় বন্ধ দুই পাটকল ইপিজেডে রূপান্তর করলে পাঁচ গুণ কর্মসংস্থান সম্ভব: এমপি কামাল

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী

জাবিতে প্রথমবারের মতো ভেলাবাইচ, প্রথম পুরস্কার রাজহাঁস

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন

রমনায় আপাতত কোনো হুমকি নেই: র‍্যাবের মহাপরিচালক

পয়লা বৈশাখে আংশিক বন্ধ শাহবাগ, সারা দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার