হোম > সারা দেশ > ঢাকা

নেক্সাস পের কর্মকর্তা পরিচয়ে কল, গ্রাহকের ব্যাংক থেকে উধাও ১৩ লাখ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার মো: রাকিবুল ইসলাম (২৩)। ছবি: সিআইডি

ডেবিট-ক্রেডিট কার্ড আপগ্রেডের নামে খুলনার এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণার ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিআইডি।

সিআইডি জানায়, গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডের গোপন তথ্য সংগ্রহ করা হয়। পরে ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে ১২টি অবৈধ লেনদেনের মাধ্যমে মোট ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা আত্মসাৎ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে সিআইডি মামলাটি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ২০২৩ সালে টেলিগ্রামের মাধ্যমে অনলাইন কাজের প্রলোভনে পড়ে তিনি চক্রটির সঙ্গে যুক্ত হন। পরে ‘লাইন বেট’ ও ‘র‍্যাডি’ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ এবং অবৈধ লেনদেনে সহায়তা করতেন।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।

হকারদের লাইসেন্স দেবে ডিএসসিসি, বসতে হবে নির্দিষ্ট স্থান ও সময়ে

৫ শতাংশ বকেয়া লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

সাভারে বিএনপির অফিসে হামলা-গুলি

তুরাগে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নববর্ষ উপলক্ষে গুলশানে বর্ণাঢ্য বৈশাখী মেলা

‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ দুজন গ্রেপ্তার

মাদকের জন্য মাকে ছুরি ধরেন বাবা, কেড়ে নিয়ে বাবাকে ছেলের হত্যা, মায়ের মামলায় গ্রেপ্তার

‎যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেপ্তার

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৈদ্যুতিক লাইনে বেলুন, ১৪ মিনিট বন্ধ থাকল মেট্রোরেল