হোম > অপরাধ > ঢাকা

ইভ্যালির রাসেল ও নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চেক প্রতারণার তিন মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা পৃথকভাবে এই আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চেক প্রতারণার অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার আদালতে রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক তিনটি চেক প্রতারণার মামলা করেন মাইন উদ্দিন, তানভীর আহমেদ ও তৌফিক মাহমুদ। আদালত তিনটি মামলা আমলে নিয়ে দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

ভুক্তভোগী মাইন উদ্দিনের অভিযোগ একটি মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ২৬ মার্চ তিনি ইভ্যালিকে ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগী অন্য দুজনও মোটরসাইকেল কেনার জন্য এভাবে ইভ্যালিকে টাকা দেন। মোটরসাইকেলও দেয়নি, টাকাও ফেরত দেয়নি ইভ্যালি। চেক দেওয়ার পরে ওই চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। পরে ওই দুজনও মামলা করেন। 

 ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান। তাঁর স্ত্রীও জামিনে মুক্তি পান।

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন