হোম > অপরাধ > ঢাকা

কাদেরের প্রতারণার দায় মুসা বিন শমসের এড়াতে পারেন না: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ হয় তাঁকে। 

গত রোববারই মুসা বিন শমসেরকে ডেকেছিল ডিবি। কিন্তু তিনি যাননি। পরিবর্তে তাঁর ছেলে আইনজীবী জুবি মুসা ডিবি কার্যালয়ে যান। তবে তিনি সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানায় ডিবি। 

আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। 

তিনি সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী মুসা বিন শমসের প্রতারক আব্দুল কাদের মাঝির অপরাধের দায় এড়াতে পারেন না। তিনি প্রতারক কাদেরকে তাঁর আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁকে ২০ কোটি টাকার চেক দিয়েছেন। তাকে ‘বাবা’, ‘সোনা’ বলেও ডাকতেন। তাঁর সঙ্গে আব্দুল কাদেরের বহুবার যোগাযোগের প্রমাণ মিলেছে। 

মুসা বিন শমসেরকে প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র। 

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার