হোম > সারা দেশ > ঢাকা

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নুরুজ্জামান আহমেদ

আরেকটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক গ্রেপ্তার দেখানো নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুবাইদ ইসলাম নামের একজন নিহত হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নুরুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল করিম তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজারসংলগ্ন আন্ডারপাস সেতুর নিচে জুবাইদ ইসলাম গুলিতে নিহত হন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, এ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মো. নুরুজ্জামান আহমেদ। তিনি এই ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুর থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ জানুয়ারি শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রংপুর আদালতে নেওয়া হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

এ বছর ১৮ ফেব্রুয়ারি জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখান ঢাকার সিনিয়র বিশেষ আদালত।

নুরুজ্জামানের আইনজীবী ফয়সাল কামাল রঞ্জু আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর পর বলেন, দুই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিননামা কারাগারে পৌঁছানোর পর তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হলো।

ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, নিয়ন্ত্রণে নামছে ডিএমপি

হেরোইন রাখার দায়ে ২ জনের যাবজ্জীবন

‎ডেমরায় বন্ধ দুই পাটকল ইপিজেডে রূপান্তর করলে পাঁচ গুণ কর্মসংস্থান সম্ভব: এমপি কামাল

রোম থেকে এল ৫৪ কেজি রুপার তৈজসপত্র, বিমানবন্দরে জব্দ

জাবিতে প্রথমবারের মতো ভেলাবাইচ, প্রথম পুরস্কার রাজহাঁস

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন

রমনায় আপাতত কোনো হুমকি নেই: র‍্যাবের মহাপরিচালক

পয়লা বৈশাখে আংশিক বন্ধ শাহবাগ, সারা দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার