হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন।

জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তের জন্য তাঁর আয়কর নথি পর্যালোচনা প্রয়োজন। এই কারণে তাঁর আয়কর নথি জব্দ করা প্রয়োজন বিধায় আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।

মন ভালো করা সম্প্রীতির ছবি

পদ-পজিশন বিবেচনায় সম্পর্ক তৈরি করলে তা স্থায়ী হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে কিশোরী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেবে ডিএনসিসি

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৯

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া