হোম > খেলা > ক্রিকেট

পিএসএল ছেড়ে আইপিএলে মুজারাবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির

ক্রীড়া ডেস্ক    

ইসলামাবাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন মুজারাবানি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম সরিয়ে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় ব্লেসিং মুজারাবানির ওপর বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেরিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় জিম্বাবুয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি–এমনটাই জানিয়েছে জিও সুপার।

পিএসএলের ১১ তম সংস্করণের জন্য ইসলামাবাদ ইউনাইটেড মুজারাবানিকে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ২৬ মার্চ। তার মাত্র দুই সপ্তাহ আগে কলকাতার প্রস্তাবে ইসলামাবাদের চুক্তি ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন এই এই দীর্ঘদেহী বোলার।

মূলত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। বিসিসিআইয়ের নির্দেশে বাঁ হাতি পেসারকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে গতকাল মুজারাবানির সঙ্গে চুক্তি করেছে তিনবারের চ্যাম্পিয়নরা। গতকাল এক বিবৃতিতে কলকাতা বিষয়টি নিশ্চিত করেছে। জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএসএল থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পিসিবি।

শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘটনা অবশ্য পিএসএলে নতুন নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পেশোয়ার জালমির হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে নির্বাচিত হয়েও পরে চুক্তি বাতিল করে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। ওই ঘটনার পর তাঁকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন মুজারাবানি। ১৩ উইকেট নিয়ে তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হন। জিম্বাবুয়েকে সুপার এইটে নিতে সামনে থেকেই নেতৃত্ব দেন এই বোলার। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার তাঁর বাউন্স ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতার জন্য টি-টোয়েন্টিতে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন।

জিম্বাবুয়ের জার্সিতে ৮৯ টি-টোয়েন্টি খেলেছেন মুজারাবানি। ৮৬ ইনিংসের বল হাতে তাঁর শিকার ১০৬ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৭.২৪ রান। তাঁর অভিজ্ঞতা ও গতি কলকাতার পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিসিবির কাবলি সেট উপহার পেয়ে দারুণ খুশি তাসকিন-মোস্তাফিজরা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

ক্রিকেটারদের জরিমানার খবর উড়িয়ে দিল পাকিস্তান

মিরাজের কাছে রানআউট হয়ে আবার শাস্তিও পেলেন সালমান

‘গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করেছে মিরাজ’

রানআউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ

মিরাজের জায়গায় থাকলে সালমান কি রানআউট করতেন

‘মিরাজ কোনো ভুল করেনি’

এটা চ্যারিটি লিগ নয়, আন্তর্জাতিক ম্যাচ—সালমানের রানআউট প্রসঙ্গে লিটন

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ