হোম > বিনোদন > সিনেমা

বাস্তব চরিত্রের সঙ্গে পর্দার চরিত্ররা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) নূর ইসলাম, আফরান নিশো, রেদওয়ান রনি, পূজা চেরী ও রানী। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা আর তাঁর মুক্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

দম সিনেমায় নূর হয়েছেন আফরান নিশো। নূরের স্ত্রী রানীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। গতকাল বাস্তব ও পর্দার নূর ও রানীরা রাজধানীর একটি সিনেপ্লেক্সে উপভোগ করেন দম। এরপর সিনেমাটি নিয়ে কথা বলেন তাঁরা। নিজের জীবনের গল্প সিনেমার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়ায় নির্মাতা ও প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ নূর ইসলাম। জানান, পর্দায় নূর চরিত্রে আফরান নিশোর অভিনয় তাঁকে মুগ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে আফগানিস্তানে অপহরণের সময়ের ঘটনা বর্ণনা করেন। এ সময় কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। মোহাম্মদ নূর ইসলাম বলেন, ‘আমি যে পরিস্থিতিতে ফিরে এসেছি, সেটা সম্ভব ছিল না। এটা এক ধরনের মিরাকেল। ৮৪ দিনের ঘটনা ২ ঘণ্টা ৮ মিনিটের সিনেমায় বর্ণনা করা সম্ভব না। তারপরেও নির্মাতা যেভাবে সিনেমাটি বানিয়েছেন, সেটা খুব ভালো হয়েছে। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ দিতে চাই। তাঁদের মাধ্যমে ১৮ বছর পর আমার বাস্তবজীবনের ঘটনা সবার মাঝে প্রকাশ করতে পেরেছি। আমি চাই, প্রকৃত ঘটনাটা সবাই জানুক। তাঁদের মধ্যে এই স্পিরিট তৈরি হোক, যতক্ষণ নিশ্বাস বা দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না। নিশো ভাই অনেক ভালো অভিনয় করেছেন। আউটস্টান্ডিং।’

আফরান নিশো বলেন, ‘নূর ভাইয়ের পেইনটা আমি ভেতর থেকে ফিল করতে পারি। এই কারণে চরিত্রটি থেকে বের হতে পারছি না। নূর ভাইয়ের অনেক কথা হয়তো আমরা দেখাতে পারি নাই। কারণ, সিনেমায় সবকিছু দেখানো যায় না। কিন্তু তাঁর কাছে শোনার পর সেটা আমি ফিল করেছি। দম টিমের কাছে আমি কৃতজ্ঞ। এ ধরনের গল্প তাঁরা পর্দায় নিয়ে এসেছে। অনেকে বলছেন, এটা বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশিদের গল্প, এর থেকে বড় পাওয়া আর নেই।’

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘গল্পটি শোনার পর আমি বারবার কান্না করছিলাম। তখন মনে হয়েছে, আমার জীবনে এ রকম একটা গল্প পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটি নির্মাণ করব। ৮৪ দিন যে কষ্ট করে নূর ভাই বাংলাদেশে ফিরে এসেছেন, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা শুধু নূর ভাইয়ের গল্প নয়, এটা রানী ভাবিরও গল্প। নিখোঁজ স্বামীর খোঁজ পাওয়া এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে তাঁর চেষ্টা। পুরোটা না পারলেও মূল বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। নূর ভাই দেখার পর আমাদের জড়িয়ে ধরেছেন। সে সময় তাঁর চোখে যে পানি দেখেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’

অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘দেলুপি’

ঈদে আসছে ‘মাসুদ রানা’, এ সপ্তাহে ট্রেলার

রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে পথে নামলেন টালিউডের শিল্পী ও কলাকুশলীরা

বিতর্কের জবাবে জ্যোতির্ময়ী বললেন, ‘শাকিব খান প্রোটেক্ট করার চেষ্টা করছিলেন’

কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে ইরানে ফিরলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

আজ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান