হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে গতকাল বিকেলে ঝাড়ুমিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে চন্দনাইশে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজুর নেতৃত্বে এই মিছিল বের করা হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে এম এ হাশেম রাজু বলেন, ‘অলি আহমদ এক-এগারোর একজন কুশীলব। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী নব্য রাজাকার। তার সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে তিনি চন্দনাইশ-সাতকানিয়ার মানুষকে প্রতিবাদী করে তুলেছেন। চন্দনাইশ-সাতকানিয়ার মাটি তারেক রহমানের ঘাঁটি। এ মাটিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থানকারী নব্য রাজাকার অলি আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’ এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কর্নেল অলির কুশপুত্তলিকায় ঝাড়ু ও জুতাপেটা করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।

বিএনপির নেতারা জানান, সম্প্রতি এক বক্তব্যে অলি আহমদ বলেন, ‘বিএনপি নেতারা ইংরেজি না জানলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে এসে ইংরেজিগুলো পড়ে নিতে পারেন। আর যদি ওখানেও অসুবিধা হয়, আমার ঘরে আসো আমি বিনা পয়সায় দেখায় দেব।’ এ ছাড়া স্বাধীনতার ঘোষণাসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন বলেও তাঁদের অভিযোগ।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে শিশুসহ চার পথচারী আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

সড়কজুড়ে চাঁদার হাট, ২ লাখে ‘ম্যানেজ’ ওসি