হোম > অপরাধ > চট্টগ্রাম

খাওয়া-দাওয়া সম্পন্ন, শেষ মুহূর্তে বন্ধ হলো বাল্যবিবাহ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বাল্যবিবাহ করতে আসা দুই প্রবাসী বরকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগমারা গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধসহ এ জরিমানা আদায় করেন। 
 
সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান জানান, উপজেলার বাগমারা গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই কনেদের একজন সপ্তম ও অপরজন নবম শ্রেণির ছাত্রী। 

বাগমারা গ্রামে গিয়ে দেখা যায়, অতিথিদের খাওয়া দাওয়া শেষ। কিছু পরেই বিয়ে সম্পন্ন হবে। এ সময় বিয়ে বন্ধ করে বাল্যবিবাহ করতে আসায় বর উপজেলার ঘাড়মোড়া মো. আইয়ুব আলীকে ১৫ হাজার টাকা এবং বিজয় নগর গ্রামের মো. মোস্তফিজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েদের বিয়ে দিবে না মর্মে কনের পরিবারকে এবং অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে বিয়ে করবে না মর্মে বর পক্ষের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বাল্যবিবাহ করতে আসা দুই বরই প্রবাসী।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ