হোম > অপরাধ > চট্টগ্রাম

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা করে লাশ ফেলা হয় ডোবায়: পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পাওয়ায় শিশু ফাতেহা আক্তারকে (৭) শ্বাসরোধে হত্যার পর ডোবার পানিতে ফেলে অপহরণকারীরা। দুই তরুণকে গ্রেপ্তারের পর পুলিশকে এ তথ্য জানান তাঁরা। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেহা আক্তার ওই গ্রামের বাছেদ মিয়ার মেয়ে। 

এ ঘটনায় নিহত শিশুর ফুপাতো ভাই দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম (১৯) ও শুঁটকিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিকে (২১) আটক করেছে পুলিশ। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মো. সিরাজুল ইসলাম বলেন, শিশুটি গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাচ্ছিল না। এর মধ্যে শিশুটির পরিবারে মুঠোফোনে কল দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে মুক্তিপণ দেয়নি শিশুটির পরিবার। পুলিশকে বিষয়টি জানালে তদন্ত শুরু করে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সোমবার সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় পুলিশ দুই তরুণকে আটক করে। তাঁদের দুজনের মুঠোফোনে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবিসংক্রান্ত চ্যাটিং পাওয়া যায়। তাঁদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটিকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা জানায়। পরে রাতে তাদের দেখানো ডোবা থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই তরুণকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবার হত্যা মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু