হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাজা উদ্ধার, আটক ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

উদ্ধার করা মাদক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

আজ সোমবার দুপুরে আটক দুই মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রোববার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট ক্যাডেট কলেজের সামনে অভিযান চালিয়ে গাজাসহ দুজনকে আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি হলেন ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার বাসিন্দা মো. জনি (২১)।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে মাদক পাচারের খবর পেয়ে মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব-৭।

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের গতিরোধ করে ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতরে থাকা সন্দেহভাজন যাত্রী মো. হাসান ও জনির কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। তাঁদেরকে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, রোববার রাতে থানায় সোপর্দ করা দুই মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু চবির পয়লা বৈশাখ উদ্‌যাপন

বাঙালির চিরায়ত আচার ও আলপনার রঙে রঙিন বৈশাখী আয়োজন চট্টগ্রামে

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

যৌথ অভিযানে সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

নতুন বছরকে বরণ করতে বর্ণিল রূপে সাজছে চবি ক্যাম্পাস

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন