হোম > অপরাধ > চট্টগ্রাম

সেনবাগে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তরুণীর মামলা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী (২৩)। গতকাল বৃহস্পতিবার ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় ধর্ষণ মামলা করেছেন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়, ওই তরুণীর স্বামী বিদেশে থাকেন। এ কারণে তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত বছরের ১৫ ডিসেম্বর তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকায় তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তাঁর বাবা। ঘটনার পর থেকে তাঁর বাবা বিষয়টি নিয়ে মুখ না খুলতে তাঁকে চাপ দেন এবং ভয়ভীতি দেখান। 
 
ওই তরুণী জানান, তাঁর বাবা বিকৃত মানসিকতার। তিনি তাঁর দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি চান। 

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আজ সকালে তরুণীকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। তবে তাঁর বাবা পলাতক রয়েছেন।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১