হোম > অপরাধ > বরিশাল

বিস্কুটের প্যাকেটে মিলল ১৫০০ ইয়াবা, যুবক আটক 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বিস্কুটের প্যাকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ এবং মো. জসিম উদ্দিন (২৯) নামের এক যুবককে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে দুমকি থানা চত্বর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় বিস্কুটের প্যাকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জসিম উদ্দিনের বাড়ি দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে। 

আজ সন্ধ্যায় পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমদ মাঈনুল হাসান বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা চত্বর থেকে জিহাদ মেশিনারিজ দোকানের সামনের সড়ক থেকে মো. জসিম উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ।  

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এ কে এম আজমল হুদা আজকের পত্রিকাকে বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন। তাঁকে সোমবার আদালতে পাঠানো হবে।’ 

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা