হোম > অপরাধ > বরিশাল

হোটেল মালিকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহপরিচারিকাকে (৩৫) ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে উপজেলার মহিপুর থানার সদর ইউপির বাজারে খানাপিনা রেস্তোরাঁয় অর্ধশতাধিক মানুষের সামনে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এ সময় ওই হোটেলের সামনে স্থানীয়রা ভিড় জমান।

ভুক্তভোগী ওই নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, অভাবের তাড়নায় প্রায় দেড় মাস আগে আবাসিক হোটেল ‘সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরাঁয়’ গৃহপরিচারিকার কাজ নেন তিনি। হোটেলের মালিক আবু হানিফের সঙ্গে মাসিক চুক্তিবদ্ধ হন তিনি। কাজ শুরু করার কিছুদিন পর থেকে আবাসিক হোটেলে আগত একাধিক মানুষদের সঙ্গে অনৈতিক কাজে বাধ্য করেন হানিফ।

ভুক্তভোগী বলেন, এক একবার অনৈতিক কাজ শেষে আমাকে ১৫০ টাকা দেওয়া হতো। সবশেষে তিন দিন আগে হানিফ নিজেই আমাকে ধর্ষণ করে। দিনদিন পরিস্থিতি খারাপ হওয়ায় এসব বিষয় আমি মালিকের স্ত্রীকে জানাই। এরপর কাজ না করার শর্তে হোটেল থেকে চলে যাই। কিন্তু আজ সোমবার আমার বকেয়া বেতন নিতে আসলে আমাকে মারধর করে এবং ভয় দেখায় হানিফ। বাধ্য হয়ে আমি মানুষের সামনে সবকিছু ফাঁস করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ফাঁসাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমি তাঁকে ধর্ষণ করিনি।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী মহিপুর থানায় অবস্থান করছেন।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনদের নিয়ে থানায় এসেছেন। আমরা অভিযোগ নিচ্ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল পুত্রসন্তানের বাবা হয়েছেন

মুলাদীতে অগভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য