হোম > অপরাধ > বরিশাল

তালতলীতে দৈনিক দিগন্তরের রিপোর্টারকে পিটিয়ে জখম

প্রতিনিধি

তালতলী (বরগুনা): বরগুনা জেলার তালতলীতে সংবাদ প্রচারের জেরে দৈনিক দিগন্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল হাসানকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টায় উপজেলার কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভি আব্দুল মোতালিব ও তাঁর ভায়রার ছেলে শাহীন সাইরাজ সহ কয়েকজন এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধর ছাড়াও তাঁর সঙ্গে থাকা ৬৫ হাজার টাকা ও একটি এ্যান্ড্রয়েড মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ভুক্তভোগীর।

আহত সাংবাদিক আবুল হাসান বলেন, 'গত মঙ্গলবার সুদের টাকা আদায়ের উদ্দেশ্যে কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রড দিয়ে পিটিয়েছে তালতলী ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি জুনিয়র মৌলভি আবদুল মোতালিব। গুরুতর আহত প্রধান শিক্ষক ইদ্রিস আলী আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই সাংবাদটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিগন্তরসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের জের ধরেই আজ সকালে আমার ওপরে হামলা করে। এ সময় আমার ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় মোতালেব, তাঁর ভায়রাপো সাইরাজ সহ কতিপয় সন্ত্রাসী।'

এদিকে অভিযুক্ত শাহিন সাইরাজের মাথা ব্লেড দিয়ে চিরে আমতলী হাসপাতালে ভর্তির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত আবদুল মুতালিবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

শেবাচিম হাসপাতালে আগুন: নামানোর সময় দুই রোগীর মৃত্যু, অক্সিজেন সংকটের অভিযোগ

ঈদে দেড় কোটি লোকের যাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং: শেখ রবিউল

ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ

বরিশালে টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা যুবকের লাশ উদ্ধার

শাসক নয়, মানুষের সেবক হতে চাই: বিসিসি প্রশাসক

বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ শিশু রাইসাকে, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

শেবাচিম হাসপাতালে নার্সের ‘ভুলে’ দুই রোগীর মৃত্যু

উজিরপুরে ছাত্রদলের সেই আহ্বায়ক বহিষ্কার

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক