হোম > অপরাধ

৭৩ বস্তা সরকারি চালসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি

দেলদুয়ারে র‍্যাবের অভিযানে সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়। গত সোমবার মধ্যরাতে উপজেলার ছিলিমপুর বাজারে এ অভিযান চালানো হয়।

র‍্যাবের টাঙ্গাইল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে দেলদুয়ারের ছিলিমপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় গুদামঘরে অবৈধভাবে মজুত করার অভিযোগে একটি ট্রাকসহ ৭৩ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় চাল ছিল ৩০ কেজি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের আব্দুল আজিজ (৬০) ও ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. সোহেলকে (২৮) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা করা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গি দমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং মাদক কারবার বন্ধে কাজ করছে। এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার