হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

পরিবেশবান্ধব স্টিম উদ্যোগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক এ সম্মাননা গ্রহণ করেন।

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।

‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ইঞ্জিনের অপচয় হওয়া তাপ পুনর্ব্যবহার করে শিল্প খাতে সবুজ বাষ্প সরবরাহ করা হয়। ২০১৪ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি পরিবেশবান্ধব বাষ্প, ফলে রোধ হয়েছে প্রায় ৪৯ হাজার ৫০০ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো), ১২ (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা)-তে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পাওয়ারকে এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল শনিবার (১২ জুলাই) র‍্যাডিসন ব্লু ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন।

১০ রুপির পানীয়, নাম পাকিস্তানি: ভারতে যেভাবে গড়ে উঠল ২৮০০ কোটির ব্র্যান্ড

ইরান যুদ্ধের ৫০ দিনে তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমল ১৩ শতাংশ

হরমুজ বন্ধের প্রভাব দস্তানা উৎপাদনেও, স্বাস্থ্য খাতে বিপর্যয়ের আশঙ্কা

যুদ্ধ শেষের আশায় বাজারে স্বস্তি, বিশেষজ্ঞদের ভেংচি কাটলেন ট্রাম্প

তীব্র খাদ্যসংকটের দিকে বিশ্ব—বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের সতর্কতা

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানের সুপারট্যাঙ্কার, তেলের বাজারে নরওয়ের রেকর্ড

অর্থনীতির ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, আইএমএফের অশনিসংকেত

ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণা: তেল ও ডলারের দামে ঊর্ধ্বগতি, টালমাটাল বিশ্ব অর্থনীতি

ইরানকে অস্ত্র দেওয়া দেশগুলোর ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের