বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই এলিভেটর ব্র্যান্ড ওটিস এলিভেটর এবং সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন প্রযুক্তি ও সেবা বাংলাদেশে আরও সহজলভ্য করার পাশাপাশি দেশের এলিভেটর শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রত্যাশা করছে রিম।
কৌশলগত এই উদ্যোগের অংশ হিসেবে রিম গ্রুপের পক্ষে গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড জানিয়েছে, দেশের ৬৪ জেলায় সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। এর আওতায় দ্রুত এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও কমিশনিং, নিয়মিত এলিভেটর স্বাস্থ্য পরীক্ষা এবং বিক্রয়োত্তর সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
রিমের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হলো বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ সিরিজের এলিভেটর নিয়ে আসা। এর মাধ্যমে উন্নত আন্তর্জাতিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে নিয়ে আসার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার আরও জোরালো করেছে প্রতিষ্ঠানটি।
রিমের অন্যতম শক্তি হিসেবে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কাজ করবে এই দল।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলিভেটর ব্র্যান্ড, কারিগরি দক্ষতা এবং সারা দেশে বিক্রয়োত্তর সেবার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের এলিভেটর শিল্পে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড।